জৈন্তাপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

জৈন্তাপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহতবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual2 Ad Code

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীপুর আসামপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল জাফলং বস্তির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদের ছেলে সাকরান হাসান (১৫) ও একই এলাকার প্রবাসী আকবর আলীর ছেলে মো. শাহীন আহমদ (১৫)। তারা দু’জনই জাফলং আমীর মিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

Manual2 Ad Code

 

গুরুতর আহত জৈন্তাপুর নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের নবু মিয়ার পুত্র মামুন আহমদ (২০)।

 

জানাগেছে, শুক্রবার সকালে সাকরান হাসান, শাহিন আহমদ মোটরসাইকেল নিয়ে জাফলং থেকে জৈন্তাপুরে আসার পথে উপজেলার আসামপাড়া বিজিবি ক্যাম্প’র সামনে আসা মাত্র বিপরিত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল একটি ট্রাককে ওভার ট্রেকিং করতে গিয়ে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন।

 

Manual3 Ad Code

পনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট  এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানীতে পোৗঁছার পর চিকিৎসকরা শাহীন আহমদ মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে সাকরান হাসানও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, জৈন্তাপুরে শ্রীপুর আসামপাড়া এলাকায় একটি ট্রাক গাড়িকে ওভার ট্রেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

 

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code