সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের অজান্তে বিষপান করে রিমা বেগম (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের দিনমজুর মো. আলমগীর মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার রাতে সিলেট এজিএম ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। রাতে রিমার লাশ কুলাউড়া থানায় আনা হলে শুক্রবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা যায়, গত সোমবার দুপুরে পরিবারের অজান্তে বিষপান করলে পরিবারের লোকজন তাকে প্রথমে কুলাউড়া হাসপাতাল ও পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে সিলেট নেয়ার পথে বৃহস্পতিবার রাতে রিমার মৃত্যু হয়।
কুলাউড়া থানার দায়িত্বরত কর্মকর্তা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি