সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট খেলাটিকে দর্শকদের আরো জনপ্রিয় করে তুলতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিচ্ছে নানা ধরণের উদ্যোগ। আর তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কিছুদিন আগে যোগ হয়েছে আরেক নতুনত্বের। টেস্ট ম্যাচ এখন শুধু দিনে খেলা হয় না, হয় দিবারাত্রির টেস্ট ম্যাচও! বলের রঙও তখন সাদা থেকে বদলে হয়ে যায় গোলাপী।
তবে এখনো দিবা-রাত্রির টেস্ট ম্যাচের সাক্ষী হতে পারনি এশিয়। কিছুদিন আগেও শোনা যাচ্ছিলো ভারতই হতে যাচ্ছে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনকারি দেশ। প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছিল নিউজিল্যান্ডের নাম। ভেন্যু হিসেবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনের নামও প্রায় নিশ্চিত করে ফেলেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিকেট সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে ভারতকে।
কারণ কিউইরা এই উপমহাদেশের কন্ডিশনে গোলাপী বলে খেলতে এখনই আগ্রহী না। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড শিশির আর ভারতের মাঠের অবস্থাকেই দাঁড় করিয়েছে তাদের অনাগ্রহের কারণ হিসেবে। নিউ জিল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই উত্তর প্রাপ্তির পর বলাই যায় যে অনিশ্চিত হয়ে গিয়েছে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে প্রথম দিবারাত্রির টেস্ট আয়োজনের বিসিসিআই এর স্বপ্ন।
তবে থেমে নেই বিসিসিআই। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি এর সাথে কথা হচ্ছে তাদের। কথা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথেও। এই দুই দলের যেকোন একদলকে নিয়ে এইবছরই দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের ব্যাপারে খুবই তৎপর বিসিসিআই। পাল্টে যাবে ম্যাচের ভেন্যুও। ইডেন গার্ডেনের পরিবর্তে ম্যাচটি হতে পারে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি