সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিয়েছেন ফয়েজ আহমেদ নামের এক যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রোববার (২৪ আগস্ট) রাত ৩টার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নবম তলা থেকে লাফ দেন তিনি।
নিহত ফয়েজ আহমদ (৩০) সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালির সমস্যা নিয়ে ভর্তি হন সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রোববার রাত আনুমানিক ৩টার দিকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নবম তলার সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অপারেশনের ভয়ে উইমেন্স হাসপাতালের নবম তলা থেকে লাফ দেন এক যুবক। আহত অবস্থায় আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি