অবিরাম বৃষ্টি : বন্যার ঝুঁকিতে প্যারিস

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

অবিরাম বৃষ্টি : বন্যার ঝুঁকিতে প্যারিস

Manual3 Ad Code

Paris1465009819আন্তর্জাতিক ডেস্ক : অবিরাম বৃষ্টির কারণে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে উঁচু লেভেলে বইছে রিভার সেইনের পানি। আর এর ফলে বন্যার ঝুঁকিতে পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসের অনেক এলাকার মেট্রো চলাচল আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

বন্ধ হয়ে গেছে ল্যুভর মিউজিয়ামও। তবে মিউজিয়ামের নীচতলা আর মাটির তলাগুলোয় থাকা বহুমূল্য শিল্পকর্ম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেইন নদীর পানি এখন ৬.৫ মিটার উচ্চতায় বইছে। নদীর পাশের অনেক এলাকায় পানি উপচে পড়তে শুরু করেছে। পানি প্রবাহের কারণে বেশ কয়েকটি সেতু বন্ধ করে দেয়া হয়েছে। নদীতে নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Manual5 Ad Code

এর মধ্যেই ফ্রান্সের কয়েকটি শহর বন্যায় আক্রান্ত হয়েছে। ইউরোপ জুড়ে অতি বৃষ্টি আর বন্যায় অন্তত ১৫জন মারা গেছে। বন্যায় আক্রান্ত হয়েছে জার্মানির দক্ষিণাঞ্চল, রোমানিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ড আর পোল্যান্ড। বন্যার কারণে কয়েক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

Manual1 Ad Code

১৯৮২ সালের পর সেইন নদীর পানি এত উপর দিয়ে আর প্রবাহিত হয়নি। খবর : বিবিসি

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code