সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ির ‘আতিয়া মহলে’ জঙ্গি বিরোধী অভিযান ‘টোয়াইলাইট’ এর ৩য় দিনে ভেতরে থাকা ৪ জঙ্গিই নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে, উদ্ধার অভিযান শেষ না হওয়ায় অভিযান এখনি সমাপ্ত ঘোষণা করা হচ্ছে না। এই চারজনের মধ্যে একজন নারী ও বাকি তিনজন পুরুষ।
আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় আতিয়া মহল সংলগ্ন শিববাড়ি এলাকায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার ফখরুল আহসান ‘অপারেশন টোয়াইলাইটের’ অগ্রগতি নিয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান। তিনি আরো জানান, রোববার উদ্ধারকৃত লাশ দুটি সোমবার সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটোর গায়ে সুসাইডাল ভেস্ট লাগানো রয়েছে।
তিনি বলেন, আমাদের এখান থেকে যখন সমাপ্তি ঘোষণা করা হবে, তখন আমরা স্থানটা পুলিশের কাছে হস্তান্তর করব।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি