অর্থমন্ত্রীর ৮৩তম জন্মদিনে খালেদাকে ধন্যবাদ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬

অর্থমন্ত্রীর ৮৩তম জন্মদিনে খালেদাকে ধন্যবাদ

Manual5 Ad Code

mall

সুরমা মেইল নিউজ : বর্তমান সময়ের সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর ৮৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন মন্ত্রী। এ সময় কয়েকজন সাংবাদিকও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রীকে।

Manual8 Ad Code

জন্মদিনে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মুহিত বলেন, ৮৩তম জন্মদিনে এসে ভালো লাগছে এই বেঁচে থাকা। কাজের মধ্যে, কাজের ভেতরে থাকতে ভীষণ ভালো লাগে। রোগ বালাই, কষ্ট কোনো কিছু নাই।জীবনের এতটা পথ পাড়ি দেয়ার পর, মন্ত্রী এ কথাও বলেন উনার জীবনে কোনো দুঃখ নেই।

Manual1 Ad Code

এক প্রশ্নের জবাবে গত এক বছর দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আজকে আমার একটি বিশেষ দিন। এ দিন উপলক্ষে খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত এক বছর কোনো জ্বালাও-পোড়াও না হওয়ায় দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। আমি আশা করি, এবার আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code