অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন নভোএয়ারের ৭২ যাত্রী

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন নভোএয়ারের ৭২ যাত্রী

Manual8 Ad Code
novo-sm20151121134417সুরমা মেইল নিউজ : ঢাকা বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা নভো এয়ারের ৭২ জন যাত্রী  অল্পের জন্য রক্ষা পেয়েছেন। আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসলেও আকাশে যান্ত্রিক ক্রটির কারণে সেটি আবার ঢাকা বিমানবন্দরে ফিরে যায়।
সূত্র জানায়- যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর আকাশে অনেক সময় ধরে ঘুরে অবশেষে ঢাকা বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করে বিমানটি। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের অনেকেই ভেতরে কান্নাকাটিও শুরু করেন। বিষয়টি নিশ্চিত করে ওই বিমানে থাকা রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জানান, তিনিসহ বিমানটিতে থাকা ৭২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
আয়েন উদ্দিন আরো জানান, বিমানটি রানওয়েতে নামতে না পেরে মাঝপথ থেকে আবার ঢাকায় ফিরে আসে। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে নভো এয়ারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code