অসুস্থ রাজনীতির চর্চা করে আসছে আ.লীগ-বিএনপি

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

অসুস্থ রাজনীতির চর্চা করে আসছে আ.লীগ-বিএনপি

Manual6 Ad Code
সুরমা মেইল নিউজ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নব্বইয়ের পর থেকে আওয়ামী লীগ-বিএনপি দেশের সুস্থধারার রাজনীতি ধ্বংস ও অসুস্থ রাজনীতির চর্চা করে আসছে। জাতীয় পার্টি সে অসুস্থ রাজনীতির কবল থেকে জাতিকে রক্ষা করার কাজ করছে।
শনিবার সন্ধ্যায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
জিএম কদের বলেন, ১৪ মে জাতীয় পার্টির জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আমাদের শক্তি সাধারণ মানুষ দেখেছে। জাতীয় পার্টি এবার সংগঠনকে আরো সুদৃঢ় করে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে।
জিএম কাদের সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনগুলো বিভিন্ন অপকর্মে জড়িত। অথচ আওয়ামী লীগ তাদের পক্ষে সাফাই গায়। কিন্তু জাপার কোনো নেতা যদি খুন-ধর্ষণ-সন্ত্রাসের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি ব্যবস্থা নেবে।
সভায় রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি গণমানুষের দল। তাই শত ষড়যন্ত্র করেও এরশাদের নাম বাংলাদেশের উন্নয়নের ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি। জাতীয় পার্টি আজ ঐক্যবদ্ধ। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় যেতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। আরো বক্তব্য দেন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল আলম রুবেল, সুলতান মাহমুদ, ইসহাক ভূইয়া, তরুণ বসু, খোরশেদ আলম খুশু, শারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, মাহবুবুর রহমান খসরু প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code