অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির নেতৃত্বে ফিঞ্চ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির নেতৃত্বে ফিঞ্চ

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :: ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেয়ায় হয়েছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসিদের নেতৃত্ব দেবেন ওপেনার অ্যারন ফিঞ্চ।

Manual6 Ad Code

বুধবার ফিঞ্চকে অধিনায়ক রেখে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্কোয়াডে একাধিক নতুন মুখ দেখা যাবে।

এদিকে আগামী ২২ ফেব্রুয়ারি অ্যাডিলেডে তৃতীয় টি-টোয়েন্টির পরের দিনই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে দেখা যাবে স্মিথ, ওয়ার্নারের পাশপাশি মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজেলউড, উসমান খাজা ও মিচেল মার্শের মতো বড় সব তারকারা।

Manual5 Ad Code

ভারতের বিপক্ষে টেস্টের কারণে শুধুমাত্র ক্রিকেটার নয়, লঙ্কানদের বিপক্ষে থাকছে না অজিদের নিয়মিত কোচ ড্যারেন লেহমানও। এই সিরিজে জাস্টিন ল্যাঙ্গার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। আর তার সহকারী হিসেবে থাকবেন রিকি পন্টিং ও জেসন গিলেস্পি। ১৭ ফেব্রুয়ারি থেকে মেলবোর্নে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code