সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসির নির্দেশে আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে দেশের অন্যতম প্রধান ব্লগসাইট সামহোয়্যার ইন। এমনটিই অভিযোগ করেছেন ব্লগসাইটটির কর্তৃপক্ষ।
এখন ব্লগসাইটে ঢুকলেই একটি নোটিস দেখা যাচ্ছে- যেখানে লেখা বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকায় ব্লগাররা অসুবিধায়। নোটিসে বলা হয়েছে, চলতি মাসের ৪ তারিখ থেকে ব্লগারদের একটি বড় অংশ সামহোয়্যার ইন ব্লগে প্রবেশ করতে পারছেন না।
ব্লগ কর্তৃপক্ষ জানান- বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসি’র লিখিত নির্দেশের পরিপ্রেক্ষিতে কয়েকটি আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগের প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে।
সামহোয়্যার ইন ব্লগের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস বলেন- ব্লগটি বন্ধে বিটিআরসি কেন নির্দেশ দিয়েছে সেটি তারা জানেন না। বিটিআরসি থেকে তাদের কোনো চিঠি দেয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি। সোমবার সকালে বিটিআরসি’র একজন কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেন। ওই কর্মকর্তা জানান বিটিআরসি সামহোয়্যার ইন ব্লগ পুরোপুরি বন্ধের নির্দেশ দেয়নি। আমাদের ব্লগে লেখালেখি করে এমন একটি লিংক বা ইউআরএল বন্ধ করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বলা হয়েছে বলে তিনি (বিটিআরসি’র কর্মকর্তা) জানিয়েছেন। বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে বিটিআরসি যে চিঠি দিয়েছে সেখান থেকে গুলশান জানা জানতে পারেন- সামহোয়্যার ইন ব্লগের আয়-ব্যয়ের উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে।
তিনি বলেন- সামহোয়্যার ইন ব্লগের আয়-ব্যয় নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। একমাত্র কর কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এ বিষয়গুলো নিয়ে তারা বিটিআরসি’র সাথে আলোচনায় আগ্রহী বলে জানান গুলশান ফেরদৌস জানা।
দশ বছর আগে প্রতিষ্ঠিত ব্লগসাইট সামহোয়্যার ইনের রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা দুই লক্ষ। গুলশান ফেরদৌস জানা জানান প্রতিদিন অন্তত পঞ্চান্ন হাজার মানুষ তাদের ব্লগে পড়েন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি