আইএসের হিটলিস্টে এরদোগান ও মোদী

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

আইএসের হিটলিস্টে এরদোগান ও মোদী

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইসলামিক স্টেট বা আইএসের সাম্প্রতিক একটি ভিডিও ফুটেজে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলাম বিরোধী হিসেবে বলা হয়েছে।

Manual1 Ad Code

১৯ মিনিটের ওই ভিডিও ফুটেজে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের পাশাপাশি দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরদোগান এবং মোদী, দু’জনেই ইসলাম বিরোধী বলে জানানো হয়েছে ভিডিওতে।

Manual3 Ad Code

ক্রস শিল্ড নামে আরবি এবং তুর্কি ভাষায় প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সিরিয়ায় আইএস জঙ্গিরা তুরস্ক থেকে অপহৃত দুই সেনাকে জীবন্ত পুড়িয়ে মারছে। শুরুতে এরদোগানের সমালোচনা করা হয়েছে কারণ তিনি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মদদ দিচ্ছেন।

Manual4 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, ইস্তাম্বুলের নাইটক্লাবে হানা দেওয়ার দিন কয়েক আগে তৈরি হয়েছে এই ভিডিওটি। আইএস সেই ভিডিওতে তুরস্কে হামলা চালানোর ডাক দিয়েছে।

এর পরে এক এক করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, পোপ ফ্রান্সিস, মায়ানমারের প্রাক্তন প্রেসিডেন্ট থেইন সেন এবং কয়েক জন ইজরাইলি নেতাকেও ইসলাম বিরোধী বলে তোপ দেগেছে জঙ্গিরা।

এই সূত্রেই হিটলিস্টে এসেছে মোদীর নাম। এরদোগান এবং মোদীর যে ছবিটি জঙ্গিরা ব্যবহার করেছে, সেটি ২০১৫-র নভেম্বরের তুরস্কে জি ২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে তোলা। সূত্র: আনন্দবাজার।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code