সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। সাধারণ মানুষের জন্য এক আইন আর ক্ষমতাবানদের জন্য আরেক আইন এমন রাষ্ট্রব্যবস্থা বাংলাদেশ আর মেনে নিতে পারে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতিতে কোনো বাণিজ্য, দুর্নীতি কিংবা ব্যক্তিস্বার্থের জায়গা নেই। তিনি দাবি করেন, তাঁদের রাজনীতির লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে যুবকদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে, মা–বোনেরা সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবেন এবং শ্রমিক ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
আইনের শাসনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যদি কোনো সাধারণ মানুষ অপরাধ করেন, যেমনভাবে বিচার হয়, তেমনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হলেও আইনের মুখোমুখি হতে হবে। আইন সবার জন্য সমান না হলে রাষ্ট্র টেকসই হয় না।
জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি আল্লাহর ইচ্ছায় ইন্তেকাল করেন, তাহলে তাঁর পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যারা দেশের জন্য আত্মত্যাগ করেন, তাঁদের পরিবারকে অবহেলা করা হলে রাষ্ট্রের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণ যদি জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখে, তাহলে সেই আমানতের প্রতি কখনো খেয়ানত করা হবে না। ন্যায়বিচার ও জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেন তিনি।
(সুরমামেইল/এমবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি