সিলেট ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: আইপিএল খেললে কাড়ি কাড়ি টাকা চলে আসে হাতে। এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকেন দুনিয়ার সব ক্রিকেটার। সেখানে কেউ সুযোগ পেয়েও যদি নিজের নাম প্রত্যাহার করে নেন সেটা বিস্মিত হওয়ার মতই। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি তাই করেছেন। দশম আইপিএলের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কী কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন, তার স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।
আইপিএলের এবারের আসরে ডুমিনির খেলার কথা ছিল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। কিন্তু ব্যক্তিগত কারণে এবার তিনি খেলতে পারবেন না। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি ফ্রাঞ্চাইজি কৃর্তপক্ষ।
তবে ধারণা করা হচ্ছে, সামনে দক্ষিণ আফ্রিকার ব্যস্ত সূচি রয়েছে। এ কারণেই হয়ত নিজের ওপর বাড়তি ধকল নিতে চাইছেন না ডুমিনি। আগামী ২৪ মে ইংল্যান্ড সফর করবে দক্ষিণ আফ্রিকা। সেখানেই জুনে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আইপিএল খেললে তো টানা খেলার মধ্যে থাকতে হবে ডুমিনিকে। তার সরে দাঁড়ানোর হয়ত এটাই কারণ!
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি