আইপিএল থেকে নিষিদ্ধ হচ্ছেন বিতর্কিত গেইল!

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

আইপিএল থেকে নিষিদ্ধ হচ্ছেন বিতর্কিত গেইল!

Manual8 Ad Code

20160108034322

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক : বারবার বিতর্কিত মন্তব্য করার জন্য এবার মনে হয় বড় রকমের মাশুলই দিতে হচ্ছে ক্রিস গেইলকে। সম্প্রতি এক বৃটিশ নারী সাংবাদিকের উদ্দেশ্যে করা গেইলের মন্তব্য নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে। তার এই বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই) এর শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান রাজিব শুক্লা।

শুক্লা বলেন, ক্রিকেটারদের অবশ্যই আচরণগত বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা তাদের কাছে এসব টুর্নামেন্টে নির্ধারিত আচরণে সীমাবদ্ধ থাকতেই প্রত্যাশা করি। বিতর্কিত মন্তব্য জনসম্মুখে কোনওভাবেই কাম্য নয়। আমি ইস্যুটি নিয়ে বিসিসিআই সভাপতির সঙ্গে আলোচনা করবো।

Manual3 Ad Code

এমনকি এ নিয়ে গেইলের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছেও কথা বলতে চান তিনি।

বিভিন্ন টুর্নামেন্টে বিতর্কিত মন্তব্য করে ইতোমধ্যেই বিপাকে রয়েছেন গেইল। সাম্প্রতিক ঘটনায় বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস জানিয়েছে, সামনের আসরে তাকে আর চুক্তিতে রাখবে না দলটি। একইভাবে ইংলিশ কাউন্টি দল সমারসেটের হয়ে খেলা থেকেও নিষেধাজ্ঞার কবলে রয়েছেন তিনি!

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০১১ সাল থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন গেইল।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code