আইপিএল: রাতে মুখোমুখি কলকাতা-পুনে

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬

আইপিএল: রাতে মুখোমুখি কলকাতা-পুনে

Manual4 Ad Code

images

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক : আইপিএলে আজ মাঠে নামবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। কলকাতা নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামলেও সাকিব দলের হয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। পুনের ঘরের মাঠ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে দুই দল।

Manual6 Ad Code

৪ ম্যাচ খেলে এখন পর্যন্ত আইপিএলের এই আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা। তিন জয় আর এক পরাজয়ে গৌতম গম্ভীরের নেতৃত্বে খেলা দলটির অর্জন ৬ পয়েন্ট। অপরদিকে, টেবিলের আট দলের মধ্যে সাত নম্বরে অবস্থান করছে পুনে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলা দলটি ৪ ম্যাচ খেলে একটি জয় পেলেও হেরেছে তিন ম্যাচে।

আইপিএলের অষ্টম ম্যাচে এবারের আসরে প্রথম মাঠে নামেন সাকিব। মুস্তাফিজদের দল হায়দ্রাবাদের বিপক্ষে সে ম্যাচে জয়ী দলে থাকা সাকিব বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। মোহলিতে অনুষ্ঠিত ১৩তম ম্যাচেও কলকাতার হয়ে মাঠে নামেন সাকিব। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচে ৪ ওভার বল করে কোনো উইকেট না পেয়ে সাকিব খরচ করেন ২৮ রান। আর ব্যাট হাতে ১৫ বলে করেন ১১ রান। সে ম্যাচেও জয় পায় কলকাতা।

উইনিং কম্বিনেশন ধরে খেলতে চাইলে নিজেদের পঞ্চম ম্যাচেও মাঠে দেখা যেতে পারে সাকিবকে। আগামী কয়েক ম্যাচ থেকে ছিটকে পড়েছেন কলকাতার মনিশ পান্ডে। জল বসন্ত হওয়ায় তিনি বিশ্রামে রয়েছেন। ব্যাট হাতে সূর্যকুমার যাদবকে দেখা যেতে পারে তিন নম্বর পজিশনে।

এদিকে, পুনের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন ইনজুরির কারণে ছিটকে পড়ায় দলে দেখা যেতে পারে বাড়তি একজন বোলারকে।

Manual2 Ad Code

রাইজিং পুনে সুপারজায়ান্টস দল (সম্ভাব্য): ফাফ ডু প্লেসিস, আজিঙ্কা রাহানে, স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল মার্শ, থিসারা পেরেরা, রজত ভাটিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগাও অশ্বিন / ইরফান পাঠান, অঙ্কিত শর্মা, ইশান্ত শর্মা / রুদ্রপ্রতাপ সিং।

কলকাতা নাইট রাইডার্স দল (সম্ভাব্য): গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, শেলডন জ্যাকসন, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, পিযুষ চাওলা, সুনিল নারাইন, উমেশ যাদব ও মরনে মরকেল।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code