সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : আইসল্যান্ড ও নেদারল্যান্ডসে এফ-১৫সি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া দেশ দুটিতে মার্কিন বিমানবাহিনীর প্রায় সাড়ে তিন শ সেনাকে মোতায়েন করা হয়েছে। শুক্রবার মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপে রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউরোপকে আগ্রাসন ‘মুক্ত’ ও নিরাপদ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে আইসল্যান্ডে ও নেদারল্যান্ডসে ১২টি এফ-১৫সি যুদ্ধবিমান পাঠানো হয়েছে। এ ছাড়া ম্যাসাচুসেটসের বিমানঘাঁটির ১৩১তম ফাইটার স্কোয়াড্রন ও ক্যালিফোর্নিয়া ঘাঁটির ১৯৪ ফাইটার স্কোয়াড্রনের সাড়ে তিন শতাধিক সেনাকেও এই দুই দেশে পাঠানো হচ্ছে। আইসল্যান্ডে মোতায়েন মার্কিন বিমানবাহিনীর সেনারা ন্যাটোর নজরদারি মিশনে অংশ নেবে। আর নেদারল্যান্ডে উড্ডয়ন প্রশিক্ষণ দেবে বাহিনীর আরেকটি অংশ। মার্কিন এই সেনারা ইউরোপে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে। শীতল যুদ্ধের সময় আইসল্যান্ডে মার্কিন বিমানঘাঁটি থাকলেও ২০০৬ সালে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০১৪ সালে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে ইউরোপে ন্যাটো জোটের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ওই সময় রাশিয়ার আগ্রাসন বন্ধে ইউরোপের বেশ কয়েকটি দেশ সেনা মোতায়েনের ঘোঘণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি