সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর আখালিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে নিহারীপাড়া ডি ব্লকের ৪১ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ১১ ভরি স্বর্ণ, নগদ ৪৯ হাজার টাকা, কয়েকটি মোবাইলসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। বাসার মালিক হাজী লিয়াকত আলী জানান- সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘরের পিছনের দুই গ্রীল কেটে ৫ জন ডাকাত তাদের ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সকল সদস্যদের মূখ বেঁধে একটি কক্ষে রাখে তারা। এছাড়াও লিয়াকত আলীকে অস্ত্রের মূখে জিম্মি করে ১১ ভরি স্বর্ণ, নগদ ৪৯ হাজার টাকা, মোবাইলসহ দামি মালামাল লুট করে নিয়ে যায় তারা। ডাকাতির খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি