আগস্টে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার কোটি টাকার বেশি

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

আগস্টে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার কোটি টাকার বেশি

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দেশে চলতি বছরের আগস্টে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২২২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৪০ কোটি টাকা (১২০ টাকা প্রতি ডলার হিসেবে)। গত বছরের আগস্ট মাসের তুলনায় এ বছর ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

Manual1 Ad Code

 

রোববার (১ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক জানায়, আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ২০৭ কোটি ১০ লাখ ডলার, যা ২০২৩ সালের আগস্ট মাসের একই সময়ে ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।

 

Manual4 Ad Code

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

Manual1 Ad Code

চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code