আগস্ট মাসে সারাদেশে গড়ে স্বাভাবিকের চেয়ে ৭ ভাগ বেশি বৃষ্টি হয়েছে

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫

আগস্ট মাসে সারাদেশে গড়ে স্বাভাবিকের চেয়ে ৭ ভাগ বেশি বৃষ্টি হয়েছে

Manual6 Ad Code

rain2-8-6-2011-3-06-30-pm

Manual6 Ad Code

সুরমা মেইলঃ চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে গড়ে স্বাভাবিকের চেয়ে ৭ ভাগ বেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগস্ট মাসে ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ৩১৬ মিলিমিটার (মি.মি.)। বৃষ্টি হয়েছে ৩০৪ মিলিমিটার। কম হয়েছে ০২ ভাগ।
চট্টগ্রাম বিভাগে আগস্টে স্বাভাবিক বৃষ্টিপাতের ৫৫৬ মিলিমিটার। বৃষ্টি হয়েছে ৫৬৪ মিলিমিটার। বেশি হয়েছে ০১ ভাগ।
আগস্ট মাসে সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ৪৫৬ মিলিমিটার। বৃষ্টি হয়েছে ৬৬৭ মিলিমিটার। বেশি হয়েছে ৪৬ ভাগ।
রাজশাহী বিভাগে এ মাসে স্বাভাবিক বৃষ্টির গড় ২৭৬ মিলিমিটার। বৃষ্টি হয়েছে ২২৫ মিলিমিটার। কম হয়েছে ১৮ ভাগ।
আগস্ট মাসে রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ৩৭১ মিলিমিটার। বৃষ্টি হয়েছে ৬২৬ মিলিমিটার। বেশি হয়েছে ৬৯ মিলিমিটার।
খুলনা বিভাগে এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ২৯৮ মিলিমিটার। বৃষ্টি হয়েছে ২৫৫ মিলিমিটার। কম হয়েছে ১৪ ভাগ।
বরিশাল বিভাগে আগস্টে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ৪৩৩ মিলিমিটার। বৃষ্টি হয়েছে ৪৪৬ মিলিমিটার। বেশি হয়েছে ৩ ভাগ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code