সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : আজ (সোমবার) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থা আগামী দুই-তিন দিন বিরাজ থাকবে বলে জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিন রাজধানী ঢাকাতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত, চট্রগাম ৬১ মিলিমিটার, সিলেট ১২০ মিলিমিটার, বরিশাল ৫৩ মিলিমিটার , খুলনা ৪৩ মিলিমিটার, রংপুর ১৯ মিলিমিটার, রাজশাহী ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক-দুই দিন মাঝারি/ তীব্র কালবৈশাখী/ বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৩-৪ দিন হাল্কা/ মাঝারি কালবৈশাখী/ বজ্র-ঝড় হতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪-৩৬ ডিগ্রি সে.) অপেক্ষা ১-২ ডিগ্রি সে. বেশি থাকার সম্ভাবনা আছে এবং মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু তাপ প্রবাহ (৩৬-৩৮ ডিগ্রী সে.) বয়ে যেতে পারে। মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ১টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি