আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৫

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

Manual2 Ad Code
abhowa
সুরমা মেইলঃ ঢাকাসহ সারাদেশে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এছাড়া রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
উল্লেখিত সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত- একথা উল্লেখ করে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাংশ ও পূর্বাংশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code