সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ও লরেয় সানের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডের মাঠে ২০ ব্যবধানের জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
রবিবার রাতে সান্ডারল্যান্ডের মাঠে আতিথ্য নেয় ম্যানসিটি। ম্যাচটিতে ২-০ গোলের জয় তুলে নেয় সফরকারীরা। এ নিয়ে লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে টানা ছয়টি জয় পেল গার্দিওয়ালার শিষ্যরা।
এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি।
ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যায় সিটি। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো নিচু ক্রস এক খেলোয়াড়ের গায়ে লাগার পর ডি-বক্সের ভেতরে থাকা আগুয়েরোর নিখুঁত প্লেসিং ঠিকানা খুঁজে পায়। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ২৩তম গোল।
গ্যাব্রিয়েল জেসুসের চোটে সেরা একাদশে ফেরা আগুয়েরো আগের ম্যাচে হার্ডাসফিল্ড টাউনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। এফএ কাপের পঞ্চম রাউন্ডের রিপ্লে ম্যাচটি সিটি জিতেছিল ৫-১ ব্যবধানে।
৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। স্টার্লিংয়ের বাড়ানো বল দাভিদ সিলভা নিয়ন্ত্রণে নিয়ে বাড়ান বাঁ-দিকে থাকা সানেকে। জার্মানির ২১ বছর বয়সি মিডফিল্ডার কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি