সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬
ফয়ছল আহমদ : সিয়াম সাধনার এই রমযান মাসে “বটেশ্বর আলোরপথ ছাত্র কল্যান ফোরাম” (আছাফ)’র পক্ষ থেকে হিফযুল কোরআন সমাপনী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুন) সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর তুরিয়ানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (আছাফ)’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্টানে আযুদিয়া হাবিবিয়া হাফিজিয়া বটেশ্বর মাদ্রাসার হিফযুল কোরআন সমাপনী উত্তীর্ণ ছাত্রদের মাঝে ক্রেষ্ট হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
৪নং খাদিমপাড়া ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন’র সভাপতিত্বে এবং আছাফ’র সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ৪নং খাদিমপাড়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এড. আফছর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন- মানবতার শান্তি ও মুক্তির জন্য আল-কোরআনের জ্ঞান অর্জনের বিকল্প নেই। যুগে হাজার সাহিত্যের সৃষ্টি হয়েছে এবং এসব’র সংজোজন ও বিয়োজন হয়েছে। কিন্তু ১৪শত বছর পুর্বে আল্লাহ প্রদত্ত এ গ্রন্থের কোন সংশোধনী আজ পর্যন্ত হয়নি এবং কেয়ামত পর্যন্ত হবেও না। আলোরপথ ছাত্র কল্যাণ ফোরাম’র এ উদ্যোগে আজ আমরা এখানে পাওয়া আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। আমরা বিশ্বাস করি আছাফ’র প্রতি আপনাদের এই ভালোবাসা আমরা দীর্ঘদিন পেয়ে যাব ইনশাহ আল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাতীয় সাপ্তাহিক বাংলার মাটির ব্যবস্থাপনা সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমামেইল ডটকম’র সম্পাদক মণ্ডলীর সভাপতি মোহাম্মদ হানিফ, ডা. এনামুর রহমান চৌধুরী, এশিয়া ব্যাংকের পরিচালক বটেশ্বর শাঁখার শহিদুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি শহিদুল ইসলাম, আযুদিয়া হাবিবিয়া হাফিজিয়া বটেশ্বর মাদ্রাসার মাও: মাহমুদ হোসেন, মুহতামিম হারুনুর রশিদ চৌধুরী,মখলিছ উর রহমান,তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আছাফ’র সভাপতি এইচ এম ইমরান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, সাহিত্য সম্পাদক জালাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, তরুন সমাজসেবক ফরিদ মিয়া, শেখ নজরুল ইসলাম, তাজুল ইসলাম চৌধুরী, ফয়জুল হক, সাকী, সাহেদ, সামাদ, হাসান, হাবিব,দুলাল, রাহী, জয়নাল, উজ্জ্বল, আব্দুল্লাহ, নাঈম, আরিফসহ আছাফ’র সকল সদস্য বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি