আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত :সিরাজুল জব্বার

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত :সিরাজুল জব্বার

Manual7 Ad Code

Untitled-1সুরমা মেইল নিউজ : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, আজ যারা শিশু তারাই হবে আগামী দিনে এদেশে কর্ণদার। শিক্ষার পাশাপাশি কোমলমতি শিশুদের জন্য মানসিক বিকাশ খুবই প্রয়োজন আর তাদের মানসিক বিকাশ সৃষ্টি করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই। আজ শিশুরা যা শিক্ষা নিবে আগামীতে তা তারা তাদের জীবনের চলার পথের পথেও হয়ে থাকবে। ১৯৫২ সালে আমাদের দেশের ধামাল ছেলেরা আমাদের মুখের ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা রক্ষার জন্য তাদের বুকের তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিয়েছে পাক সেনাদের হাতে। পৃথিবীর কোথায়ও নিজের ভাষা নিয়ে কোন যুদ্ধ হয় নি আজ পর্যন্ত, কিন্তু আমাদের মুখে ভাষা নিয়ে যুদ্ধ করতে হয়েছে এদেশের ছাত্রসমাজকে। তাই মায়ের ভাষা রক্ষায় আজকের শিশুরাই আগামী দিনে দূর্বার আন্দোলন চালিয়ে যাবে। শিক্ষকদের বলবো শিশুদের পাঠ্য বইয়ের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস গল্প আকারে তাদের সামনে তুলে ধরবেন। কারন গল্প শিশুরা বেশী মনোযুগ দিয়ে শুনে আর তা স্বরন রাখে উপরোক্ত কথা গুলো বলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। গত ২৮ শে ফেব্রুয়ারী গোলাপগঞ্জ উপজেলার শিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রিড়া প্রতিযোগীর পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্কুলের প্রাক্তন ছাত্র কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছদ্দর আলী জালালী, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মুকতাকিন,সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী,আমেরিকা প্রবাসি সেলিম উদ্দিন, লন্ডন প্রবাসী রফিক উদ্দিন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মৌলানা তমজিদ আলী, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন জাহেদ, জিয়াউল সোহেল,সালেহ আহমদসহ স্কুলে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code