জাতীয় পার্টির অষ্টম কাউন্সিল আজ

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

জাতীয় পার্টির অষ্টম কাউন্সিল আজ

Manual6 Ad Code

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিল আজ শনিবার (১৪ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কাউন্সিলের উদ্বোধন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ইতিমধ্যে কাউন্সিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

Manual2 Ad Code

দলটির ৭৬টি সাংগঠনিক জেলার প্রায় ২০ হাজার কাউন্সিলর ও ২০ হাজার ডেলিগেট এতে অংশ নেবেন। এছাড়া উপস্থিত থাকবেন ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী।

সকালে উদ্বোধনী অধিবেশনের পর এক ঘণ্টার জন্য মধ্যহ্নবিরতি থাকবে। এরপর অনুষ্ঠিত হবে ঘরোয়া অধিবেশন। এতে নতুন নেতৃত্ব নির্বাচন, গঠনতন্ত্রে সংশোধন- সংযোজনসহ ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল ঠিক করা হবে।

এদিকে, পার্টির কাউন্সিল উপলক্ষে নির্মিত মঞ্চ পরিদর্শন করতে শুক্রবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে যান দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সম্মেলন উপলক্ষে তিনটি মঞ্চ নির্মিত হয়েছে। এরশাদ মঞ্চ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বরত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual5 Ad Code

এসময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাইদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, আরিফ খান, জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, দিদারুল ইসলাম দিদার, ইসাহাক ভূঁইয়া, মো. বেলাল হোসেন, আবু সাইদ স্বপনসহ দলটির শীর্ষ নেতরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code