সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬
সুরমা মেইর নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ১০টায় হেলিকপ্টারে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৌঁছান। সেখান থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোয়া ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। মোনাজাত শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ শোক বইতে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু সমাবেশ উপলক্ষে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি টুঙ্গীপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। তাই পুরো টুঙ্গীপাড়ায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি