আজ সিলেটে যেসব সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬

আজ সিলেটে যেসব সড়কে যান চলাচল বন্ধ

Manual5 Ad Code

StopSign425x340

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ :  প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আজ বৃহস্পতিবার সিলেটের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহানগর পুলিশ। এসব সড়কে চলাচলকারী যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে অনুরোধ জানানো হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, আজ সকাল ১০টার পর বিমানবন্দর থেকে আম্বরখানা রুট পুরোপুরি বন্ধ থাকবে। দুপুর ১২টা বা তার কাছাকাছি সময়ের বিমানযাত্রীদের সকাল দশটার আগেই বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে। একইভাবে বিমানবন্দর সকাল দশটার আগেই আম্বরখানা সড়ক পার হতে বলা হয়েছে। বিকেলের দিকে যাদের ফাইট তাদের বিকেল তিনটার মধ্যে বিমানবন্দরে উপস্থিত ও একইভাবে আম্বরখানা সড়ক পার হতে বলা হয়েছে। তিনটার পর থেকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে না পৌঁছা পর্যন্ত ওই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

আজ সকালে প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.) মাজার ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে মদন মোহন কলেজে অনুষ্ঠিতব্য হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদানের পর বিমানবন্দর থেকে আম্বরখানা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় যোগদানের উদ্দেশ্যে সুরমা বাইপাস হয়ে যানবাহনযোগে যারা আসবেন, টিলাগড় পর্যন্ত এসে তাদের যানবাহন সুরমা বাইপাস থেকে বিকেএসপি সড়কে, সুনামগঞ্জ ও অন্যান্য অঞ্চল থেকে যানবাহনযোগে যারা আসবেন মদিনা মার্কেট এসে তাদের যানবাহন কুমারগাঁও বাস টার্মিনালে এবং ফেঞ্চুগঞ্জ ও অন্যান্য এলাকা থেকে যানবাহনযোগে যারা আসবেন, তাদের হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এসে যানবাহন কদমতলী বাস টার্মিনালে পার্কিংয়ের করার কথা বলা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code