আটক নূর আলমের মোবাইলে মিলেছে ক্যাসিনো সংক্রান্ত ২০টি অ্যাপ

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

আটক নূর আলমের মোবাইলে মিলেছে ক্যাসিনো সংক্রান্ত ২০টি অ্যাপ

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনলাইন ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

 

বুধবার (২৭ আগস্ট) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নূর আলম ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নূর আলমের মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও পর্যন্ত তার ক্যাসিনো ব্যবসার নেটওয়ার্ক বিস্তৃত করেছিলেন।

 

ডিবি জানান, তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন এলাকার একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি এর আগে রংপুরে গ্রেফতারও হয়েছিলেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় গ্রেফতার নূর আলমের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এ মামলা রুজু করা হয়েছে।

Manual5 Ad Code

 

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্কের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমআই)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code