আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে: সিলেটে রিজভী

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে: সিলেটে রিজভী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Manual8 Ad Code

 

তিনি অভিযোগ করেন, দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি এসব কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

 

সোমবার (২ নভেম্বর) দুপুরে নগরীর তোপখানাস্থ কার্যালয়ে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জামায়াতের আমিরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, সংসদে কোনো ধরনের আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এসব ঘটনার পেছনে ইন্ধন যোগাচ্ছেন না- এমনটা দেশের জনগণ কখনোই ভাববে না।

 

এছাড়া কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা চালালে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

Manual8 Ad Code

 

এসব হীন কর্মকাণ্ডের সঙ্গে অন্য কোনো দেশ বা চক্র জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখার তাগিদ দেন এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

 

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালিক, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জের জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code