সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়িতে আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৪ জঙ্গির একজন মুসা কিনা জানতে মুসার মায়ের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এই নমুনা সংগ্রহ করা হয়। এখন এই নমুনা নিহত জঙ্গিদের ডিএনএ নমুনার সাথে মিলিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাঁদের সাথে যোগ দেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। টানা ৫ দিনের অভিযান শেষে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অভিযান সমাপ্তের ঘোষণা দেয় সেনাবাহিনী।
অভিযানে আতিয়া মহলের ভেতরে থাকা ১ নারী জঙ্গি ও ৩ পুরুষ জঙ্গি নিহত হয়। নিহত ৩ পুরুষ জঙ্গির একজন জেএমবির শীর্ষ সন্ত্রাসী মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে ধারণা করছে কাউন্টার টেররিজম ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী।
তারা জানান, নিহত চার জঙ্গির একজনের চেহারার সঙ্গে মুসার চেহারার মিল রয়েছে। এছাড়া তার প্যারা কমান্ডোদের সঙ্গে লড়ার দক্ষতা, প্রতিরোধের কৌশল, লড়াকু মনোভাব, অভিযানের সময় ছটছটে আচরণ দেখে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মুসা।
এখন ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে নিহত জঙ্গিদের মধ্যে মুসা আছেন কিনা।
আতিয়া মহলে ৫ দিনের জঙ্গিবরোধী অভিযানে ৪ জঙ্গি ছাড়াও পৃথক দুই বোমা বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ সদস্যসহ ছয়জন। আহত হন প্রায় অর্ধশত। অভিযান সমাপ্তের পর ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি