সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিন সুরমার আলোচিত আতিয়া মহল ‘অপারেশন ক্লিন’ এর সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এই অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন র্যাব-৯এর অধিনায়ক আলী হায়দার আজাদ। এ সময় আস্তানাটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার বিকেল পৌনে ৫টায় শিববাড়ীতে অনুষ্টিত র্যাবের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তিনি বলেন ভবনটি এখন ঝুকিমুক্ত। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ভবনটি বাসার মালিকের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, র্যাব-৯ এর অধিনায়ক আলী হায়দার বলেন, গত ৪ এপ্রিল থেকে ভবনটিতে কাজ শুরু করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। সাতদিন ধরে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শেষে নিচতলায় যে ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করতো সেখান থেকে ৯টি আইডি বিস্ফোরক উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। এছাড়া সেখান থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ইলেকট্রনিক সার্কিট ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) বাসু দেব বলেন, আমরা র্যাবের কাছ থেকে ভবন বুঝে নিয়েছি। এখনও ভবনের ভেতরে বিভিন্ন আলামত রয়েছে। সেগুলো সংগ্রহ করার পর আমরা আগামীকাল মঙ্গলবার থেকে বাসার মালিক এবং ভবনটির মালিকের কাছে বাসাটি হস্তান্তর করা হবে। পরে ভাড়াটিয়ারা নিজি নিজ ফ্ল্যাটে উঠতে পারবেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে। এই অভিযানে চার জঙ্গি মারা যায়। তাদের মধ্যে এক নারীও ছিল।
অন্যদিকে অভিযান চলাকালীন সিলেটের পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিস্ফোরণে র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ছয়জনের মৃত্যু হয়।
এসময় পুলিশের পক্ষে ভবনটি গ্রহন করেন উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা ও উপ পুলিশ কমিশনার (দক্ষিন) বাসুদেব বণিক।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি