সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া মহল’ নামের একটি পাঁচতলা বাড়ি ঘিরে রেখেছে জঙ্গিরা।
পাঁচতলা বাড়িটির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘আল্লাহ আকবার’ ধ্বনি দিতে শোনা গেছে। সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে গ্রেনেড ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
এসময় জানা গেছে, পুলিশও ওই বাড়িতে লক্ষ্য করে গুলি চালিয়েছে। আতিয়া মহল নামের বাড়িটি সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
ভোর রাত প্রায় সাড়ে ৪টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটির সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে।
পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে আছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি