সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : সুইডেনকে কাঁপিয়ে দিলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিপাবলিক অব আয়ারল্যান্ড। ইউরো ২০১৬ তে ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। সোমবার সন্ধ্যায় দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়া জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন হার এড়িয়েছে আত্মঘাতী গোলে।
সাঁ-দেনিতে প্রথমার্ধেই অন্তত চারটি গোলের সুযোগ হাতছাড়া করে আয়ারল্যান্ড। প্লে অফ খেলে চূড়ান্ত পর্বে আসা দুই দলের লড়াইয়ে দশম মিনিটেই এগিয়ে যেতে পারত আইরিশরা। জেফ হেনড্রিকসের শট ফিরিয়ে সেবার দলকে বাঁচান গোলরক্ষক আন্দ্রেয়াস ইসাকসন।
এমন অনেক পরীক্ষাই দিতে হয়েছে সুইডেনের গোলরক্ষককে। সাত মিনিট পরের এক আক্রমণে কিছুই করার ছিল না তার। পা ছুঁয়ালেই গোল পেয়ে যেতেন জন ও’শিয়া। সিয়ারান ক্লার্কের হেডে পা ছোঁয়াতেই ব্যর্থ অরক্ষিত এই ডিফেন্ডার।
প্রথমার্ধে আরও দুইবার গোলের সম্ভাবনা তৈরি করেও সাফল্য পায়নি আয়ারল্যান্ড। ২৯তম মিনিটে অল্পের জন্য লক্ষ্যে থাকেনি ২৫ গজ দূর থেকে রবি ব্র্যাডির শট। তিন মিনিট পর গোলরক্ষককে ফাঁকি দেন হেনড্রিক; কিন্তু বারে লেগে ব্যর্থ হয় তার সেই প্রচেষ্টা।
প্রথমার্ধে বলের জন্য অনেক নিচে নেমে আসতে হয় ইব্রাহিমোভিচকে। বল দখলে রাখার হিসেবে অবশ্য এই অর্ধে এগিয়ে ছিল সুইডেন, কিন্তু তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আয়ারল্যান্ডকে। ৪৮তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন ওয়েস হুলাহান। সিমান কোলম্যানের দারুণ ক্রসে তার জোরালো হাফভলি ফেরানোর কোনো সুযোগই ছিল না সুইডেনের গোলরক্ষকের।
পিছিয়ে পড়ার পর যেন জেগে উঠে সুইডেন। কিন্তু গোলের কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। আয়াল্যান্ডরে রক্ষণে গিয়ে ভেঙে যাচ্ছিল তাদের আক্রমণগুলো।
এমনই একটি আক্রমণ থেকে ইব্রাহিমোভিচ দেখান তার সামর্থ্য। বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা এই স্ট্রাইকার বিপজ্জনক এক ক্রসে পরীক্ষায় ফেলেন আয়ারল্যান্ডকে। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ক্লার্ক।
বাঁদিক দিয়ে একের পর এক আক্রমণে যাওয়া আয়ারল্যান্ড আর ভাঙতে পারেনি সুইডেনের প্রতিরোধ। ইব্রাহিমোভিচরাও পারেননি প্রতিপক্ষের জালে বল পাঠাতে। দুই দলের লড়াই তাই শেষ হয় সমতায়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি