আপনার সঙ্গীটি কি আপনার জন্য সঠিক?

প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৬

আপনার সঙ্গীটি কি আপনার জন্য সঠিক?

Manual1 Ad Code

images (5)

Manual8 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : বন্ধু ছাড়া পথ চলা যায় না, কথাটি কারোও অজানা নয়। সম বয়সী, সম ধারার বন্ধু না থাকলেও জীবন চলতে পারে, তবে যেকোনো পর্যায়ের কোনো না কোনো বন্ধু অবশ্যই দরকার। আর তাই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিক এবং দোষের কিছু নয়। কিন্তু ভালো লাগলে এমনকি ভালবাসলেও সবার সাথে সম্পর্কে জড়াই না আমরা।

আবার এমনও হয়, সম্পর্কের এক পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পারি, এই সম্পর্কটি বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক হবে না। কিন্তু কোন মানুষই একদম পারফেক্ট হয় না। তাই আমাদের সব চাওয়াও মেলে না। তবে আপনার সম্পর্কটি সঠিক কি না বুঝতে পারেন নিম্নলিখিত উপায়ে।

Manual5 Ad Code

সামঞ্জস্যতা অনুভব: আপনি কি প্রায়ই সঙ্গীর নির্বোধ আচরণে বিরক্ত হন। আবার হয়ত আপনার সঙ্গী আপনাকে সারাক্ষণ হেয় প্রতিপন্ন করছে। আপনার সিদ্ধান্তকে উড়িয়ে দিচ্ছে। ধরেই নিচ্ছে আপনি কিছু বোঝেন না। সম্পর্কে সমতার অনুভূতি খুব প্রয়োজন। খেয়াল করুন আপনার সঙ্গীর সাথে সেই সামঞ্জস্যতা অনুভব করেন কি না।

বন্ধুত্ব: বন্ধুত্ব একটি ভাল সম্পর্কের অনেক গুরুত্বপূর্ণ শর্ত। আপনার সঙ্গী যদি আপনার ভাল বন্ধু হন তাহলে তার সাথে ভাগাভাগি করতে পারবেন আপনার মনের গভীর কোনো কষ্টের কথা। হয়ত এমন কোন ঘটনা যা আপনাকে অনেক আহত করেছে, অথবা সেই সময় অনেক হীনমন্য বোধ করেছেন আপনি। বন্ধু কিন্তু বোঝার চেষ্টা করবে আপনাকে। সে কাছে থাকলে নিরাপদ বোধ করবেন আপনি।

একে অপরকে সাহায্য করা: ভাল সম্পর্ক পারস্পারিক বোঝাপড়ায় এগিয়ে চলে। আপনারা উভয়ে ছাত্র-ছাত্রী হতে পারেন। হয়ত এখনও পড়াশোনা করছেন। আবার আপনারা হয়ত দুজনেই চাকরী খুজছেন/করছেন। পরস্পরকে এগিয়ে নিতে আপনারা কি একে অপরকে সাহায্য করেন? দুজনে একই সাথে ক্যারিয়ারে উন্নতি করতে চান কি? বর্তমান প্রতিযোগিতার যুগে এটি খুবই জরুরী। অনেক সম্পর্কে দেখা যায়, ক্যারিয়ারে সমতা না থাকা দাম্পত্যে কলহের সৃষ্টি করে, হতাশা, হীনমন্যতা তৈরি করে।

Manual5 Ad Code

সঙ্গীর সাপোর্ট পাওয়া: এমন অনেক মুহুর্ত জীবনে আসতে পারে যখন কেউ আর নেই পাশে! কেউ বলছে না, ‘তুমি সঠিক। যা করছো কর, আমি তো আছি!’ একটা মানুষকে তখন আমরা অন্তত কাছে পেতে চাই, চাই সে আমাদের সাপোর্ট করুক, সাহস দিক। প্রয়োজনে পারিপার্শ্বিকতার সাথে লড়ে যাক। এই মানুষটি আমাদের জীবনসঙ্গী।

আপনার মন কি বলে? সবশেষ কথা তারই। সে হলো আপনার মন। আপনি যাকে ভালোবাসেন তার প্রতি না চাইলেও কিছু অন্ধ আবেগ কাজ করে আপনার ভেতরে। অনেক ভুল ক্ষমা করে দেন, শুধু ভালোবাসেন বলেই। অনেক অন্যায় আবদার রাখেন, নিজের কষ্ট হলেও অনেক কিছু মেনে নেন, ভালোবাসেন বলেই। তবু, বড় সিদ্ধান্তটি নেয়ার আগে নিরপেক্ষ অবস্থানে দাঁড়িয়ে একটু ভাবুন, ইনিই কি সেই যার জন্য অপেক্ষা করছিলেন?

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code