সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানে যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত দ্রুততর করার জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। ২০০১ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চালানোর পর দেশটিতে যে সব যুদ্ধাপরাধ ঘটেছে তা নিয়ে এ তদন্তের আহ্বান জানানো হচ্ছে।
আফগানিস্তান এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নিয়ে গঠিত সংস্থার প্রতিনিধি আইনজীবী ক্যাথারিন গালাঘার এ আহ্বান জানান। আইসিসি’র প্রধান কৌশলী ফাতু বেনসোইউদার সঙ্গে বৈঠকের সময়ে এ তদন্তের চাপ দেয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার আরো পরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন সংস্থাটি তদন্তে এগিয়ে আসুক বলে আন্তরিক ভাবে কামনা করা হচ্ছে।
মার্কিন এবং বিদেশিসহ তালেবান এবং আফগান সরকারি বাহিনীর যুদ্ধাপরাধ নিয়ে আইসিসি পূর্ণ তদন্ত নামুক মানবাধিকার কর্মীরা তাই চাইছে। মানবাধিকার কর্মীরা মনে করছেন, আফগানিস্তানে যুদ্ধাপরাধ তদন্তের নির্দেশ দেয়া হলে তা এ যাবত কালের মধ্যে সবচেয়ে জটিল ও রাজনৈতিক ভাবে বিতর্কিত একটি বিষয় হবে। আফগানিস্তানের আগ্রাসনে জড়িত বাহিনীর নেতৃত্বে ছিল আমেরিকা এবং বিশেষ ভাবে এ তদন্তের ব্যাপক প্রভাব দেশটির উপর বর্তাবে। আফগানিস্তানে আমেরিকা ব্যাপক যুদ্ধাপরাধে জড়িত ছিল বলেই ধারণা করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি