সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: স্বাধীনতার ৭০ বছর পালন উপলক্ষে আগামী বছর একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া অংশ নেবে বাংলাদেশ ও ভারত।
গতকাল বুধবার বাংলাদেশের শততম টেস্টের দিন এমনটিই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা। তবে সিরিজটি টি-টোয়েন্টি না একদিনের সিরিজ হবে তা স্পষ্ট করা হয়নি। খবর ক্রিকবাজ ডট কমের।
খবরে বলা হয়, বুধবার পি সারা ওভালে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়ানোর পর বৈঠকে বসেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেখানে শ্রীলঙ্কার ৭০তম স্বাধনীতা দিবস উপলক্ষ্যে লঙ্কান বোর্ড প্রধান একটি সিরিজ আয়োজনের প্রস্তাব করলে সাড়া দেয় (বিসিবি) ও বিসিসিআই।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশটির ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। যার ভেন্যু হবে কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়াম।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি