সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : রান্না ও গাড়ির জন্য ব্যবহৃত গ্যাসের দাম বাড়বে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির সভায় তিনি এ কথা জানান।
সভায় ব্যবসায়ীরা আবারও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে জ্বালানি সচিব বলেন- রান্নার কাজে ও গাড়িতে ব্যবহৃত গ্যাস বিক্রি করে সরকার পায় মাত্র এক হাজার তিনশ কোটি টাকা। কিন্তু ওই গ্যাস কলকারখানা বা শিল্পে বিক্রি করা হলে সরকার ৮০ হাজার কোটি টাকা পাবে।
এ প্রেক্ষিতে সরকার কী করবে? উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন নাজিম উদ্দিন চৌধুরী। তিনি জানান, সরকার রান্নার কাজে লাইন গ্যাসের পরিবর্তে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের ওপর গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর বরাত জ্বালানি সচিব আরও জানান, সার ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম না বাড়ানোর ইচ্ছে রয়েছে সরকারের।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি