আবারও মুখ ফিরিয়েছেন কণা

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

আবারও মুখ ফিরিয়েছেন কণা

Manual3 Ad Code
images (1)
বিনোদন ডেস্ক : একাধিক সমস্যার জন্য একক অ্যালবাম তৈরি থেকে মুখ ফিরে নিয়েছিলেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কণা। তবে দীর্ঘ ৫ বছর বিরতীর পর আবারো তিনি অডিওমুখী হলেন। বর্তমানে ক্যারিয়ার চতুর্থ অ্যালবামের গান রেকর্ডি নিয়ে কণা ব্যস্ত রয়েছেন। সিএমভি’র ব্যানারে এটি তৈরী হচ্ছে।এর সঙ্গীতায়োজন করছেন বাপ্পা মজুমদার, প্রীতম হাসান প্রমুখ। যদিও কণা এখনই অ্যালবাম তৈরির সব তথ্য ফাঁস করতে চাইছেন না।
এ প্রসঙ্গে কণা বলেন, অ্যালবামটি নিয়ে এখন সব কিছু বলতে চাইছি না। শুধু এটুকু নিশ্চয়তা দিচ্ছি, এই ঈদেই আমার নতুন একক প্রকাশ পাচ্ছে। সঙ্গে ভিডিও চমকও থাকবে। সেসব নিয়ে এখন খুব ব্যস্ত সময় পার করছি।
কণার সর্বশেষ অ্যালবাম ‘সিম্পলি কণা’ প্রকাশ পায় ২০১১ সালে। এরপর নতুন গানে-ভিডিওতে পাওয়া গেলেও একক অ্যালবামে পাওয়া যায়নি তাকে। কারণ, মাঝের পাঁচ বছর তিনি শতভাগ মন বসিয়েছিলেন মিউজিক ভিডিওতে। ‘সিম্পলি কণা’ অ্যালবামের পূর্ণাঙ্গ ভিডিও এবং সর্বশেষ ‘রেশমি চুড়ি’ সিঙ্গেল দিয়ে ভালোই মাত করেছেন তিনি।
কণা বর্তমানে একক অ্যালবাম রেকর্ডিং ছাড়াও নিয়মিত অংশ নিচ্ছেন দেশ-বিদেশের স্টেজ শোতে। গাইছেন প্লেব্যাক, জিজ্ঞেলও। বাদ যাচ্ছে না বিজ্ঞাপনের ভয়েস ওভারের কাজও।
জনপ্রিয় এই গায়িকা বললেন, সবার দোয়ায় দম ফেলারও ফুসরত নেই এখন। সকাল-সন্ধ্যা গাইছি। আমার মনে হয় গান বাজারে আবারও সুদিন ফিরেছে। প্রচুর গান তৈরি হচ্ছে। সবাই ব্যস্ত। এমনটাই তো চেয়েছি সব সময়। থ্যাংক গড।
এদিকে গানের পাশাপাশি শখের বশে ভিডিওগ্রাফি করছেন কণা। তাই তিনি সুযোগ পেলেই মানুষের নাচ ভিডিও করেন। বর্তমানে একাধিক ‘লাইভ’ নাচের ভিডিও কণার সংগ্রহে রয়েছে। অবসরে তিনি সেগুলো দেখে বেশ উপভোগ করেন।
এ প্রসঙ্গে কণা বলেন, কনসার্টে যখন আমার গানে দর্শকরা নাচে, তখন বেশ ভালো লাগে। লক্ষ করেছি, এ নাচগুলো আসলে কোনও নিময়ে বাঁধা যায় না। মনের আনন্দে নাচা। আমি সঙ্গে সঙ্গেই ভিডিও করে নিই সেসব নাচ।
তিনি আরও যোগ করে বলেন, এগুলো আসলে আমার গানের প্রতি তাদের ভালো লাগা ও ভালোবাসা থেকে করে থাকেন। তাই তাদের তো অসম্মানিত হতে দিতে পারি না। এ কারণে ভিডিওগুলো শুধু আমার জন্যই সংগ্রহ করি। অবসরে বসে বসে এগুলো দেখা হয়। বেশ ভালো লাগে তখন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code