আব্বার অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে- মহসীনকন্যা সানজিদা শরমিন

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৫

আব্বার অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে- মহসীনকন্যা সানজিদা শরমিন

Manual3 Ad Code

mohsin

সুরমা মেইলঃ যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী, সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তার স্ত্রী সায়রা মহসীন।

Manual5 Ad Code

সায়রা মহসীনের পক্ষে ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন তাঁর সমর্থকরা।এদিকে ফেসবুকে “সায়রা মহসীনকে এমপি হিসেবে দেখতে চাই” নামে খোলা হয়েছে ফেসবুক পেজ। এছাড়াও আরেকটি ফেসবুক পেজ খেলা হয়েছে যার নাম দেওয়া হয়েছে- “সৈয়দা সায়রা মহসীনকে মৌলভীবাজার ও রাজনগর-৩ আসনের এম পি হিসেবে দেখতে চাই।”

Manual5 Ad Code

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে সৈয়দ মহসীন আলীর সেজো মেয়ে সৈয়দা সানজিদা শরমিন সাংবাদিকদের বলেন, আব্বার অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। মৌলভীবাজারকে নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিলো। এই স্বপ্নগুলো পুরণের জন্য আমরা চাচ্ছি এই আসনে আম্মা যেনো প্রার্থী হন। আমরা তাঁকে এ কথা জানিয়েছিও। দলীয় নেতাকর্মীরাও চাচ্ছেন আম্মা প্রার্থী হোক। কিন্তু আব্বার মৃত্যুতে মানসিকভাবে বিধ্বস্ত থাকায় আম্মা এখনো এ ব্যাপারে কিছু বলেননি। আশা করছি, দু’একদিন পর তিনি সম্মতি জানাবেন।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, আব্বা বেঁচে থাকতে আমাদের বাসার দরজা যেমন সকলের জন্য খোলা ছিলো, এখনো সব মানুষের জন্য উন্মুক্ত রয়েছে।

Manual8 Ad Code

সদ্য প্রয়াত সৈয়দ মহসিন আলী পর পর দু’বার মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার তিনি সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মতো বর্ষিয়ান প্রার্থীকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। এরআগে মৌলভীবাজার পৌরসভার তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন মহসীন আলী।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code