সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের মেয়েরা এখন আর পিছিয়ে নেই। তারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং মেধার স্বাক্ষর রাখছে।
মেয়েদেরকে দেশের জন্য দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
শনিবার ঢাকায় ধানমণ্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত ‘স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশন ২০১৬’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতায় মেয়েরা এগিয়ে আছে। প্রতিবছর ১২ জন সেরা মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।
মন্ত্রী বলেন, মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করে আমরা প্রমাণ করেছি, ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব ধরনের চ্যালেঞ্জিং কাজে সমান পারদর্শিতা দেখাতে সক্ষম। আজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৫১ ভাগ, মাধ্যমিক পর্যায়ে ৫৩ ভাগ এবং উচ্চশিক্ষায় ৪৫ ভাগ মেয়ে।
স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, মেয়েদেরকে আরো সামনে এগিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগকে সরকার সহযোগিতা দিয়ে যাবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি