“আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় সালমান”

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৫

“আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় সালমান”

Manual8 Ad Code
katrina
সুরমা মেইলঃ বড় আশ্চর্যের কথা! রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার বিষয়টি যখন নিশ্চিত, তখনই প্রাক্তন প্রেমিক সালমানকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলে ঘোষণা করলেন ক্যাটরিনা কাইফ। এতে আবার চটবেন না তো প্রেমিক রণবীর!

প্রাক্তন প্রেমিক সালমান সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম সালমান খান!’তিনি আরও বলেন, ‘এই জগতে সালমানের মতো মানুষ বড় একটা দেখা যায় না। সালমান খুবই ইউনিক একজন মানুষ। আমার জীবনে সব সময়েই ওর ঋণ থেকে যাবে। ওকে ছাড়া আমার এগিয়ে চলাটা আরও বেশি কঠিন হত!’এছাড়া তার মানসিক প্রশান্তির পেছনে সালমানের বাবা-মা এবং বোন আলবিরার অবদানের কথাও স্বীকার করেছেন ক্যাটরিনা। তবে রণবীরকে নিয়ে কেন মুখ খুলেন না তিনি, সেটা একটা রহস্য বটে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code