আমি সত্যিই দুঃখিত : তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৫

Manual2 Ad Code

Turosko

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

সুরমা মেইল : রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় কম জলঘোলা হয়নি। এ নিয়ে বেশ কয়েকবার বাকযুদ্ধেও জড়িয়েছে রাশিয়া ও তুরস্ক। তুরস্কের উপর অর্থনৈতিক অবরোধের ঘোষণা দেয় রাশিয়া। তবে এ ঘটনায় অবশেষে দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

Manual1 Ad Code

এমন ঘটনা তিনি আশা করেননি এবং ভবিষ্যতে আর ঘটবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। শনিবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকাসির প্রদেশে এক জনসভায় তিনি এ কথা বলেন। খবর এএফপির।

এরদোয়ান বলেন, এমন দুর্ঘটনায় আমি সত্যিই দুঃখিত। এ ধরনের ঘটনা আমরা কখনোই চাইনি, কিন্তু এটা হয়েছে। আমি আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমরা আশা করছি, রাশিয়ার সঙ্গে এটা নিয়ে আর উত্তেজনা বাড়বে না।

Manual2 Ad Code

তুর্কি প্রেসিডেন্ট জানান, আসন্ন প্যারিস সম্মেলনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি কথা বলতে চান। এরদোয়ানের মতে, রাশিয়া তুরস্কের জন্য এবং তুরস্ক রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেউ কাউকে ছেড়ে দিতে পারি না। এই ইস্যুটা এখানেই সমাপ্তি হবে।

পুতিনের সঙ্গে সাক্ষাতের পর দু`দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় আঙ্কারা-মস্কোর মধ্যে সম্পর্কের অবনতির পর এরদোয়ান দুঃখ প্রকাশ করলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code