আর্মির মেজরের ওপর হামলা : আটক ৪ ছাত্রলীগ কর্মীর রিমাণ্ড চায় পুলিশ

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৭

আর্মির মেজরের ওপর হামলা : আটক ৪ ছাত্রলীগ কর্মীর রিমাণ্ড চায় পুলিশ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মুন্সিপাড়ায় সেনাবাহিনীর মেজর আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় আটককৃত ছাত্রলীগের চার কর্মীকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ।

আগামীকাল সোমবার (১০ এপ্র্রিল) সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে ৫দিনের রিমাণ্ড চেয়ে আবদন করবেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ফজলে মাসুদ।

Manual4 Ad Code

তিনি জানান, গ্রেফতারকৃতদেরকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রযোজন হওয়াতে আদালতে রিমাণ্ডের আবেদন করা হবে। তাদের সাথে সেনাবাহিনীর মেজরের ওপর হামলার ঘটনায় আর কারা জড়িত আছে তা পুলিশ খতিয়ে দেখবে।

Manual1 Ad Code

আটককৃত আসাদুজ্জামান খান জুয়েল, হাবীবুর রহমান পাভেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমদকে রিমাণ্ডে নেয়ার জন্য সব প্রস্তুতি শেষ। আদালতের অনুমতি পেলেই তাদেরকে রিমাণ্ডে নেয়া হবে।

সিলেট মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, গ্রেফতারকৃত চারজনকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবা করলে আরও বিস্তারিত জানা যাবে।

এর আগে গতকাল শনিবার থানায় সেনাবাহিনীর মেজর আব্দুল আজিজ হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের ৭জন কর্মীকে আসামি করে মামলা নং-৬ দায়ের করেন। এরপর ওই দিন রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।

Manual2 Ad Code

আটককৃতরা সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের অনুসারি বলে পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code