আলীগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬

Manual5 Ad Code

aligarh-muslim-universityআন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের মুমতাজ হোস্টেলে এক শিক্ষার্থীদের ওপর হামলা ও তার কক্ষে আগুন দেওয়া নিয়ে এ সংঘর্ষ হয়।

আলীগড় রেঞ্জের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গোবিন্দ আগারওয়ালের বরাত দিয়ে রোববার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

Manual5 Ad Code

গোবিন্দ জানান- শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়েই তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছেন।

Manual8 Ad Code

পুলিশ জানায়- সংঘর্ষের এক পর্যায়ে প্রক্টর কার্যালয়ের পাশে ওই শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। এসময় দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ও হয়। সংঘর্ষ চলাকালে একটি জিপ ও বেশ ক’টি বাইকে অগ্নিসংযোগ করা হয়। একইসঙ্গে প্রক্টরের কার্যালয়েও আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রাহাত আবরার সংবাদমাধ্যমকে বলেন- পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সংঘর্ষের তদন্ত শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code