আ’লীগের ত্যাগী নেতাকর্মীরা হাইব্রীডদের দাপটে আজ কোনঠাসা : বিধান সাহা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

আ’লীগের ত্যাগী নেতাকর্মীরা হাইব্রীডদের দাপটে আজ কোনঠাসা : বিধান সাহা

Manual4 Ad Code

সিলেট :: আগামীকাল ২২শে মার্চ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামীলীগের বিভাগীয় সম্মেলনকে স্বাগত জানিয়ে মহানগর আওয়ামীলীগ নেতা ও মদন মোহন কলেজ ছাত্র সংসদের জিএস বিধান সাহার নেতৃত্বে মঙ্গলবার এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মদন মোহন কলেজ ক্যাম্পাস হতে শুরু হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে জাতীয় পতাকা হাতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসার মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিত ছিলেন।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিধান সাহা বলেন, জননেত্রী শেখ হাসিনার মূল চালিকাশক্তি হলো আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা। অথচ এই তৃণমূল নেতাকর্মীদেরকে যথাযথ মূল্যায়ন না করার কারণে অনেক ত্যাগী নেতাকর্মীরা হাইব্রীডদের দাপটে আজ কোনঠাসা। আমরা আশা করি আগামীকালকের সমাবেশের প্রধান অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তৃণমূল নেতাকর্মীরা তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরবেন এবং তাদেরকে দল ভবিষ্যতে যথাযথ মূল্যায়ন করবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে তিনি আহ্বান জানান।

Manual7 Ad Code

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এমরুল হাসান, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেন, সিলেট সরকারি কলেজ ছাত্রসংসদের জিএস  ফারুক আহমদ, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, নিখিল চন্দ্র পাল, সাদেক আহমদ, সাবেক ছাত্রনেতা মিন্টু কুমার পাল মন্টু, একেএম বদিউজ্জামান টিপু, এড. মোস্তফা দিলওয়ার আল আজহার, সিলেট জেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. জাহিদ সারওয়ার সবুজ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিরক ধাম, সাবেক ছাত্রনেতা রুহুল মালিক ছোটন, আওয়ামীলীগ নেতা আশিক আলী, ছাদিক মেম্বার, কয়েছ আহমদ, ফারুক আহমদ মেম্বার, জগলু মেম্বার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. উস্তার আলী, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ, আমির আহমদ মোস্তফা, আফতাব হোসেন সিরাজী, সাবেক ছাত্রনেতা শাহবীর আহমদ সাব্বির, শেখ আলী আশরাফ সোহেল, এম রশিদ আহমদ, অপূর্ব দেবনাথ, মিজান আহমদ পারভেজ, ইমরান রশিদ চৌধুরী, সুদীন তালুকদার, বিদ্যুৎ ভূষণ দেব, এম আব্দুল মুকিত, চৌধুরী ময়নুল হক ইলিয়াছী দিনার, বিপ্লব দেব, গোবিন্দ দাস, টিপু দত্ত পুরকায়স্থ, সোয়াইব আহমদ সুজেল, মুমিনুজ্জামান মুবিন, মিঠু মোহন দেব, উত্তম দাস, আবু সিদ্দিক সুবেল, জয়নাল আবেদীন লস্কর জুয়েল, তানভীর কবির চৌধুরী সুমন, সৈকত চন্দ্র রিমি, ধনঞ্জয় দাস ধনু, সুমন তালুকদার, আমির হোসেন, লুৎফুর রহমান, সৌমিত্র তালুকদার নুপুর, সৈয়দ শফিকুল ইসলাম, এম.এ রিয়াদ, বিপ্লব দাস, সুধাংশু শেখর দাস টিটু, আতিকুর রহমান, শহীদ মো. আকিব অপু, মো. সাজন মিয়া, শাহিন মিয়া, গৌরাঙ্গ চন্দ, আব্দুল জলিল পারভেজ,  তৌহিদ কদ্দুস, মাসুদ খান মাসুদ, আফসর রহিম, বিজন দাস, মইনুল হোসেন, মৃনাল কান্তি দাস, বিদ্যুৎ দাস, খোকন আহমদ খোকা, জাকারিয়াউল হক, নিজাম উদ্দিন, মোস্তাকিম আহমদ, মারুফ আহমদ, সঞ্জয় সরকার, আসিফ হোসেন রনি, সাখাওয়াত হোসেন খান, ফাইয়িজ খান, শামীমা বেগম, আবুল কাশেম, এম মোস্তাক আহমদ, নিলয় কুমার চৌধুরী, মুহিত আহমদ চৌধুরী, তাওহীদ, ডা. ইনামুর রেজা চৌধুরী, নুহিত আহমদ চৌধুরী, বিশ্বজিৎ দাস গুপ্ত, মাহমুদ, রকি খান, এম এ মুসা অভি সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ওসমানী মেডিকেল কলেজ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, এমসি কলেজ, সরকারি কলেজ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code