সিলেট ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সুরমা মেইল ডটকম :: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কথা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন করবেন।
আমাদের কোনো বন্ধু নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি যেন ক্ষমতায় আসতে না পারে এবং শক্তিশালি হতে না পারে, এক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি এক। তাই আমাদের আরো শক্তিশালি হতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে দলের যৌথসভায় জেলা ও উপজেলা নেতাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। উক্ত যৌথসভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমির হাওলাদার।
এরশাদ বলেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার না কি জাতীয় পার্টির প্রস্তাবনা থেকে এসেছে, পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আমি জানি না। তবে খুশি হয়েছি, আমাদের নামের প্রস্তাবনা থেকে সিইসি হয়েছে। আমরা চাই তার অধীনে সুষ্ঠু নির্বাচন হোক।
এরশাদ আক্ষেপ করে বলেন, কোনো নির্বাচন কমিশনই আমার সাথে সুবিচার করেননি। ১৯৯১ ও ৯৬ সালে জেলে থেকে নির্বাচন করেছি। ২০০১ সালে আমাকে নির্বাচন করতে দেয়া হয়নি। অথচ আওয়ামী লীগ আমাদের সমর্থনেই ক্ষমতায় এসেছিলো।
তিনি আরো বলেন, ২৬ বছর ক্ষমতার বাইরে। সেনাপ্রধান ছিলাম, রাজনীতিবিদ হয়েছি। কিন্তু এপথ খুব পিচ্ছিল। বহু ঘাত-প্রতিঘাত অবিচার সহ্য করে আমরা আজও টিকে আছি। জাতীয় পার্টি আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালি। আমরা সারাদেশে প্রার্থী বাছাই কাজ ইতিমধ্যে শুরু করেছি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি