‘আশিকি-থ্রি’ তে সিদ্ধার্থ-আলিয়া

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

‘আশিকি-থ্রি’ তে সিদ্ধার্থ-আলিয়া

Manual7 Ad Code

alia-siddharth

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: গান গাওয়া ও গিটার বাজানো শিখবেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ‘আশিকি থ্রি’ ছবির জন্য তার এই প্রস্তুতির পরিকল্পনা। এতে তার সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া ভাট। বাস্তবেও তাদের মধ্যে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন আছে।

Manual3 Ad Code

‘আশিকি’র (১৯৯০) পরিচালক মহেশ ভাট তার ভাই মুকেশ ভাট আর টি-সিরিজের স্বত্ত্বাধিকারী ভুষাণ কুমারকে নিয়ে প্রযোজনা করতে যাচ্ছেন ‘আশিকি থ্রি’। পরিচালনা করবেন মোহিত সুরি। আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে নিয়ে ‘আশিকি টু’ পরিচালনা করেন তিনি।

সিদ্ধার্থ এখন ব্যাংককে একটি বিজ্ঞাপনের কাজ করছেন। তিনি বলেছেন, ‘এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে। এর দৃশ্যায়ন শুরু হবে আগামী বছর। ‘আশিকি টু’তে প্রচুর প্রেম, উদ্বেগ আর গান-বাজনা ছিলো। এবার সেসবের চেয়েও বেশি কিছুর জন্য মুখিয়ে আছি।’

পরিচালক মোহিত সুরি চান, ছবিটির জন্য একটি গান গাইবেন সিদ্ধার্থ। তাকে গিটার বাজানো শেখার জন্যও বলা হয়েছে। ৩১ বছর বয়সী এই অভিনেতা
বলেন, ‘আলিয়া আমাকে সহযোগিতা করবে। কারণ এরই মধ্যে নিজের অভিনীত ছবিতে গান গেয়েছে ও। ‘আশিকি থ্রি’তে আমাদের দ্বৈত কণ্ঠের গান থাকার সম্ভাবনা আছে। একই ছবিতে (স্টুডেন্ট অব দ্য ইয়ার) বলিউডে পা রাখা দুই তারকা একসঙ্গে কখনও গান করেনি!’

Manual5 Ad Code

করণ জোহর প্রযোজিত ‘কাপুর অ্যান্ড সানস’-এ সর্বশেষ দেখা গেছে সিদ্ধার্থ ও আলিয়াকে। আগামী মাসে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে ‘ব্যাং ব্যাং টু’ ছবিতে অভিনয় করবেন সিদ্ধার্থ। এখন তিনি ব্যস্ত ‘বার বার দেখো’ নিয়ে। এতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code