সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
বিনোদন ডেস্ক : আরাফাত তার দাদুর সাথে এক ফ্ল্যাটে বসবাস করে। দাদুর অনেক পুরনো একটা আয়না আছে যেটা বেশ রহস্যময়। কিন্তু রহস্যের কথা দাদু তাকে বলে যেতে পারেননি।
একদিন আরাফাতের বান্ধবী অরনী গাড়ি এক্সিডেন্টে মারা যাওয়ার পর ওই আয়নার সামনে দাঁড়ায় আরাফাত। তখন তার প্রতিবিম্ব তাকে বলে, এই আয়না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তিনবার অতীতে যাওয়া সম্ভব। সে অনুযায়ী আরাফাত তিনবার অতীতে ভ্রমণ করে অরনীকে বাঁচিয়ে তোলার জন্য। কিন্তু অতীতে যাওয়ার এই সময়ের ব্যবধানেই ঘটে যায় অঘটন।
আরাফাত দেখতে পায় অরনীর মৃত্যুর জন্য আসলে সে নিজেই দায়ী। তারই গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছিলো অরনী। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আয়না রহস্য’। ময়ূখ বারীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া নদী প্রমুখ।
আগামীকাল বৃহস্পতিবার, ২ জুন সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি