আ.লীগের ২০তম সম্মেলনে যোগ দেবেন জয়

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

আ.লীগের ২০তম  সম্মেলনে যোগ দেবেন জয়

Manual6 Ad Code

1460737616সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Manual2 Ad Code

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ-পরিষদ রংপুর বিভাগের এক বৈঠকে এ তথ্য জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

Manual1 Ad Code

তিনি বলেন, রংপুর জেলার কাউন্সিলর হিসেবে জাতীয় সম্মেলনে যোগ দেবেন সজীব ওয়াজেদ জয়।

আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও দফতর উপ-পরিষদের আহ্বায়ক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code